আন্তর্জাতিক

পাকিস্তানে প্রথম নারী বিচারক শপথ নিলেন সুপ্রিমকোর্টে

আয়েশা মালিক, বিচারক, পাকিস্তানের সুপ্রিম কোর্ট / CNN
আয়েশা মালিক, বিচারক, পাকিস্তানের সুপ্রিম কোর্ট / CNN

পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গুলজার আহমাদের কাছে তিনি শপথ ৫৫ বছর বয়সী আয়েশা মালিক, তিনি তার ১৬ জন পুরুষ সহকর্মীর সাথে গঠিত একটি বেঞ্চে বসবেন।

পাকিস্তানে সবমিলিয়ে মাত্র ১৭ শতাংশ নারী আইনজীবী রয়েছেন, হাইকোর্টে যা মাত্র ৪.৪ শতাংশ। আয়শার আগে সুপ্রিমকোর্টে কোনো নারী বিচারক ছিলেন না।

পাকিস্তানে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের নয় সদস্যের কমিটি গত বছর আয়েশার মনোনয়ন বাতিল করেছিলেন। এবার আয়শা ৫-৪ ভোটে নির্বাচিত হন। অনেক আইনজীবীর অভিযোগ, আয়েশা দেশটির নিম্ন আদালতের সবচেয়ে জ্যেষ্ঠ তিন বিচারকের একজন নন।

তবে অধিকার কর্মীরা বলছেন, পাকিস্তানের পুরুষ শাসিত সমাজে নারীর প্রতিনিধিত্বের লড়াইয়ের কয়েক দশকের মধ্যে এটি বিরল জয়। নারী অধিকারকর্মী খাদিজা সিদ্দিকী বলেন, বিচার বিভাগের নারীদের জন্য আয়েশা সব বাধা ভেঙে দিয়েছেন। এতে অন্য নারীরাও পেশাগতভাবে উৎসাহিত হবেন।ডন

আয়েশা মালিক পাকিস্তানের কলেজ অব ল এবং হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তিনি গত দুই দশক ধরে পাকিস্তানের লাহোর প্রদেশে হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছর তিনি যৌন নিপীড়নের শিকার নারীদের ধর্ষণের পরীক্ষায় ভার্জিনিটি টেস্ট নিষিদ্ধ করেন। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ