আন্তর্জাতিক

বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে পদচ্যুত করল সেনাবাহিনী

রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে, বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট
রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে, বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরেকে পদচ্যুত করেছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় সময় সোমবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে লেফটেন্যান্ট কর্নেল পল-হেনরি সানদাওগো দামিবা স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে।

এছাড়া দেশটির সংবিধান স্থগিত করে সরকার ও জাতীয় পরিষদ ভেঙে দিয়েছে তারা।

বিবৃতিতে জানানো হয়,কোনো সহিংসতা ছাড়াই সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে এবং যাদের আটক করা হয়েছে তাদের নিরাপদ একটি স্থানে রাখা হয়েছে।দেশের সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে।

দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, কাবোরে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং ইসলামপন্থিদের বিদ্রোহসহ দেশ যেসব চ্যালেঞ্জের মুখে পড়েছে সেগুলোতে কার্যকরভাবে সাড়া দিতে ব্যর্থ হয়েছেন।

এর আগে প্রেসিডেন্ট কাবোরে একটি সেনা ক্যাম্পে বিদ্রোহী সৈন্যদের হাতে আটক করেছে তারা। এ নিয়ে গত ১৮ মাসের মধ্যে পশ্চিম আফ্রিকার তৃতীয় আরেকটি দেশে সেনা অভ্যুত্থানে সরকারের পতন হল। এর আগে বুরকিনা ফাসোর প্রতিবেশী মালি ও গিনিতে একই ধরনের ঘটনা ঘটে। / রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ