ইন্দোনেশিয়ার একটি কারাওকে বারে দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘাতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে দেশটির ওয়েস্ট পাপুয়া প্রদেশের রাজধানী সরংয়ের কারাওকে বারটিতে আগুন লাগিয়ে দেয়া হলে অন্তত ১৮ জন নিহত হন।
ওয়েস্ট পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম আরউইনি বলেন, ‘বিভিন্ন শহরে তরুণদের মধ্যে হাতাহাতির ঘটনা প্রায়ই ঘটে থাকে। কিন্তু একসঙ্গে এতজনের মৃত্যু এই প্রথম ঘটল।
এদিকে সংঘাতে জড়িয়ে পড়া গ্রুপ দুটোর সদস্যরা পার্শ্ববর্তী দ্বীপ মালুকু থেকে এসেছে বলে জানান ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশ বিভাগের মুখপাত্র দেদি প্রাসেতিও।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: