করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট ওমিক্রনের চিকিৎসায় কার্যকর বিশেষভাবে তৈরি টিকার বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরুর কথা জানিয়েছে ওষুধ উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান মডার্না।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ন্যূনতম ৬০০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর টিকার বিশেষ বুস্টার ডোজের পরীক্ষা করা হবে। তাদের মধ্যে ৩০০ জন অন্তত ৬ মাস আগে মডার্না টিকার দুই ডোজ নিয়েছেন। এবং বাকি ৩০০ জন দুই ডোজের পাশাপাশি মডার্নার বর্তমান বুস্টার ডোজও নিয়েছেন। এতে করে ওমিক্রনের জন্য তৈরি বুস্টার ডোজটি তৃতীয় ও চতুর্থ ডোজ হিসেবে কতটা কার্যকর, তা যাচাই করা হবে।
ফাইজার ও মর্ডানা ছাড়াও ওমিক্রন রোধে টিকার নতুন সংস্করণ নিয়ে কাজ করছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা। / এএফপি, টাইমস অব ইন্ডিয়া
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: