আন্তর্জাতিক

‘আতঙ্ক সৃষ্টি না করার’ জন্য পশ্চিমাদের প্রতি ইউক্রেনের আহবান

ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট
ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের সীমান্তে রুশ সেনা মোতায়েন নিয়ে ‘আতঙ্ক সৃষ্টি না করার’ জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, রাশিয়ার আসন্ন হামলার সতর্কতা ইউক্রেনের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেন, তিনি মনে করেন রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেনে আগামী মাসেই হামলা করতে পারে।

উল্লেখ্য, ইউক্রেনের সীমান্তে রাশিয়া প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করেছে। তবে রাশিয়া ইউক্রেন আক্রমণের পরিকল্পনা করার কথা অস্বীকার করে আসছে। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মস্কো যুদ্ধ চায় না।

জেলেনস্কি বলেন, তিনি গত বসন্তে করা একই আকারের রুশ সৈন্য সমাবেশের চেয়ে এখন তেমন বড় হুমকি দেখছেন না।

শুক্রবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট আরো বলেন, ‘এমনকি সম্মানিত নেতাদের কাছ থেকেও সংকেত আসছে… তারা শুধু বলছেন, আগামীকালই যুদ্ধ বেধে যাবে। এটি আতঙ্কের বিষয়। আমাদের রাষ্ট্রের জন্য এর মূল্য কত?’

জেলেনস্কি ইউক্রেন থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের সমালোচনা করে বলেন, ‘এটি একটি ভুল’।

‘দেশের অভ্যন্তরে পরিস্থিতিকে এভাবে অস্থিতিশীল করাই ইউক্রেনের জন্য সবচেয়ে বড় হুমকি,’ বলেন জেলেনস্কি। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ