রাশিয়ার জন সংখ্যা ২০২১ সালে ১০ লাখেরও বেশি হ্রাস পেয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটির জন সংখ্যার এমন ঐতিহাসিক পতন আর দেখা যায়নি। শুক্রবার দেশটির পরিসংখ্যান সংস্থা রোসতাত এ তথ্য জানায়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, মহামারি করোনাভাইরাসের আঘাতে রাশিয়ার বর্তমান জনসংখ্যার ওপরএ বিপর্যয় নেমে আসে।
রোসতাতের দেয়া হিসাব অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসের শুরু থেকে এ পর্যন্ত ৬ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: