আন্তর্জাতিক

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ১৮ জনের মৃত্যু

ব্রাজিলে বন্যা ও ভূমিধস
ব্রাজিলে বন্যা ও ভূমিধস

ব্রাজিলে সাও পাওলোতে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার থেকে বিভিন্ন এলাকায় এই প্রাণহানি হয়েছে। এদের মধ্যে সাতটি শিশু রয়েছে। এছাড়া প্রায় পাঁচ’শ লোক বাস্তুুচ্যুত হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধৃতি দিয়ে সাও পাওলো রাজ্য গভর্ণর এ কথা জানান।

ব্রাজিলের সবচেয়ে জনবহুল সাও পাওলো রাজ্যে ৪ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। বৃষ্টিপাতের জেরে রাজ্যের ১০টি শহর ও ৬৪৫টি মিউনিসিপ্যালটি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। এ সব এলাকায় ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন রাজ্যের গভর্ণর জোয়াও দোরিয়া।

তিনি মৃত ১৮ জনের পরিবারের প্রতি সংহতি ও সমবেদনা জানিয়েছেন।

স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, রোববারেই ১১ জনের মৃত্যু হয়েছে। একাধিক ভূমিধসে বাড়িঘর চাপা পড়ে তাদের মৃত্যু হয়। এছাড়া নয়জন আহত ও পাঁচজন নিখোঁজ রয়েছে।

তুমুল বর্ষণের শিকার হয়েছে সাও পাওলো শহরও। এক কোটি ২০ লাখ লোকের বাস এই শহরে। তবে সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সাও পাওলোর বেসামরিক প্রতিরক্ষাবিভাগ জানিয়েছে, টানা বৃষ্টির কারণে রাজ্যজুড়ে ভূমিধস ও বন্যা দেখা দেয়। ভেঙে পড়ে গাছপালা ও ঘর-বাড়ির দেয়াল।

গত অক্টোবরে ব্রাজিলে বর্ষাকাল শুরু হয়। এরপর থেকে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে উত্তরাঞ্চলের বাহিয়া রাজ্যে ২৪ জনের মৃত্যু হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলের মিনাস জেরাইস রাজ্যে মারা গেছে ১৯ জন। এ ছাড়া বাস্ত্যুচুত হয়েছে হাজারো মানুষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ