আন্তর্জাতিক

ফুটপাতে গাড়ি তুলে দিলো ৯ম শ্রেণির শিক্ষার্থী, নিহত ৪

ফুটপাতে গাড়ি তুলে দিলো ৯ম শ্রেণির শিক্ষার্থী
ফুটপাতে গাড়ি তুলে দিলো ৯ম শ্রেণির শিক্ষার্থী

ফুটপাতে বসে থাকা কয়েকজন ব্যক্তির ওপর গাড়ি তুলে দিয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় এক কিশোরী ও তিন নারীর মৃত্যু হয়েছে। জানা গেছে, রোববার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটেছে।

এনডিটিভি ও রিপাবলিকওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তেলেঙ্গানা রাজ্যেল করিমনগর জেলায় একটি ফুটপাতে ঘুমন্ত ব্যক্তিদের ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনা ঘটেছে। ওই গাড়িতে তিনজন আরোহী ছিল বলে জানা গেছে। তাদের সবার বয়স ১৯ বছরের কম।

রিপাবলিকওয়ার্ল্ড বলছে, গাড়িটি চালাচ্ছিল ৯ম শ্রেণির এক শিক্ষার্থী। চোখ কচলাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। এরপরই ফুটপাতে উঠে যায় গাড়িটি। এতে ফুটপাতে ঘুমিয়ে থাকা তিন নারী ও ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।

পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, নিহত নারীদের বয়স ২৭ থেকে ৩২ বছরের মধ্যে। এছাড়া ১৪ বছর বয়সী এক কিশোরীও রয়েছে। এ ঘটনায় আহত আরও দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ