আন্তর্জাতিক

করোনায় বিশ্বে মারা গেছেন ৭,৩৪৮ জন

বিশ্বে করোনায় মৃত্যু
বিশ্বে করোনায় মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৩৪৮ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ ৯০ হাজার ৮১০ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৩২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে এক লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৯০৩ জনে।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৫৮ জন এবং মারা গেছেন ৯১৪ জন। দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৬১ লাখ ২২ হাজার ২৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৯ হাজার ৭৩১ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭০ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৮ লাখ ৬১ হাজার ৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৩৪৯ জনের।

গত একদিনে ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৬৫৭ জন এবং মারা গেছেন ৩৪৮ জন। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৭৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩০ হাজার ৯৩১ জন মারা গেছেন।

তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ২৬১ জন এবং মারা গেছেন ১৮২ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৭১৫ জন এবং মারা গেছেন ৩৪৯ জন।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১ কোটি ৬৪ লাখ ৬৮ হাজার ৫২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৫ হাজার ৬৯৮ জন মারা গেছেন। গত এক দিনে কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২৮৪ জন এবং মারা গেছেন ২২১ জন।

এছাড়া জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৬৯৬ জন এবং মারা গেছেন ১৪৭ জন। দেশটিতে এখন পর্যন্ত ৯৮ লাখ ৯৬ হাজার ৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১৮ হাজার ৫২৭ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৬ জন এবং মারা গেছেন ৭৮ জন।

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ২ হাজার ৬১৬ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ১০৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২৭ হাজার ৩৬৫ জনের।

ভারতে করোনা মহামারিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ১৪ লাখ ৬৬ হাজার ৭১১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৯৬ হাজার ২৬৮ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ৭১ জন, পোল্যান্ডে ৩৩ জন, কানাডায় ১৩২ জন, আর্জেন্টিনায় ২৮৫ জন, গ্রিসে ১২৮ জন, হাঙ্গেরিতে ১৭৬ জন, বুলগেরিয়ায় ১৫৮ জন এবং ভিয়েতনামে ১০৯ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ১৩১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫ হাজার ৮৯৩ জনের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ