সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে কুয়ালালামপুরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই প্রত্যাশার কথা জানান।
দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অনেক ভালো উল্লেখ করে টুইটে মালয়েশিয়া সরকার ও দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুভেচ্ছা বার্তায় মোমেন বলেন, গত পাঁচ দশকে মালয়েশিয়ার সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক, মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা টিকে রয়েছে। নানাভাবে এই সম্পর্কের ভিত্তি আরও বিকশিত হয়েছে। আমরা সামনের দিনগুলোতে এ সম্পর্ক আরও গভীর এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।
১৯৭২ সালের ২৫ ফেব্রুয়ারি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় মালয়েশিয়া।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: