আন্তর্জাতিক

কোভিড-১৯ মেডিকেল বর্জ্য সম্পর্কে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কোভিড-১৯ মেডিকেল বর্জ্য
কোভিড-১৯ মেডিকেল বর্জ্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছে,কোভিড-১৯ মহামারি মোকাবেলায় যে বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হয়েছে তা মানব ও পরিবেশগত স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ডব্লিউএইচও এক প্রতিবেদনে বলেছে, হাজার হাজার টন বাড়তি চিকিৎসা বর্জ্য বর্তমান বর্জ্য ব্যবস্থাপনার উপর বিশাল চাপ সৃষ্টি করেছে।

জাতিসংঘ স্বাস্থ্য সংস্থাটি বলেছে, অতিরিক্ত বর্জ্য “মানব ও পরিবেশগত স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলেছে এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নতির জরুরি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”

সংস্থা জানিয়েছে, দেশগুলো যখন কোভিড-১৯ সংকট মোকাবেলায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পাওয়ার জন্য হাহাকার করছে, তখন কোভিড-১৯ স্বাস্থ্যসেবা বর্জ্য নিরাপদ ও টেকসইভাবে ধ্বংস করার দিকে কম মনোযোগ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের নভেম্বরের মধ্যে সংগ্রহ করা ১ কোটি ৫০ লাখ ইউনিট পিপিই (যা প্রায় ৮৭ হাজার টন) জাতিসংঘ ব্যবস্থাপনায় বিভিন্ন দেশে পাঠানো হয়েছে, যা বিশ্বব্যাপী মোট পিপিই’র একটি ভগ্নাংশ। এই সরঞ্জামগুলোর বেশীর ভাগই বর্জ্য হিসাবে পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।

হু’র জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান বলেছেন, “স্বাস্থ্যকর্মীদের সঠিক পিপিইসরবরাহ করা অত্যন্ত জরুরি। তবে আশপাশের পরিবেশের উপর এটি যাতে প্রভাব না ফেলে তার জন্য এর নিরাপদ ব্যবহারও জরুরি।”

উপরন্তু, ১৪০ মিলিয়নের বেশী টেস্ট কিট পাঠানো হয়েছে, যার ফলে ২,৬০০ টন প্রধানত প্লাস্টিক, অসংক্রামক বর্জ্য এবং ৭ লাখ ৩১ হাজার লিটার রাসায়নিক বর্জ্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পরীক্ষা-নিরীক্ষার প্রায় ৯৭ শতাংশ প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ফেলা হয়। এছাড়াও বিশ্বব্যাপী পরিচালিত প্রথম ৮০০ কোটি কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ, সূঁচ এবং সুরক্ষা বাক্সের জন্য ১,৪৪০ টন অতিরিক্ত বর্জ্য তৈরি হয়েছে।

ডব্লিউএইচও ভ্যাকসিন ইনজেকশনের জন্য গ্লাপস পড়ার পরামর্শ দেয় না তবে এটি একটি সাধারণ অনুশীলন। পরিমাণের দিক থেকে গ্লাপস পিপিই বর্জ্যের সবচেয়ে বড় অংশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ