আন্তর্জাতিক

জাতিসংঘ শান্তি কমিশনে সভাপতি হলেন বাংলাদেশের ফাতিমা

জাতিসংঘ শান্তি কমিশনে সভাপতি হলেন বাংলাদেশের ফাতিমা
জাতিসংঘ শান্তি কমিশনে সভাপতি হলেন বাংলাদেশের ফাতিমা

জাতিসংঘ শান্তি কমিশনে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের রাবার ফাতিমা ।কমিশনের ইতিহাসে তিনিই প্রথম নারী সভাপতি হলেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএন পিস বিল্ডিং) কমিশনের চেয়ার ও ভাইস-চেয়ারদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। কমিশনের অফিশিয়াল টুইটারে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ইউএন পিস বিল্ডিং কমিশনের বিদায়ী সভাপতি মিশরের স্থায়ী প্রতিনিধি ওসামা আবদুল খালেকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন রাবাব ফাতিমা। তিনি শান্তি প্রতিষ্ঠা কমিশনের ২০২২ সালের ষোড়শ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন।

এই সঙস্থাটি জাতিসংঘের পিস বিল্ডিং কমিশন উপদেষ্টা সংস্থা। সংস্থাটি সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শান্তি বিনির্মাণের জন্য কাজ করে, যেন সংঘাতের পুনরাবৃত্তি রোধ করা যায় এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়।

জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ ও ইকোসক থেকে নির্বাচিত ৩১ জন সদস্যের সমন্বয়ে ২০০৫ সালে এই কমিশন প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শীর্ষ অর্থ সাহায্যদাতা এবং সৈন্য প্রেরণকারীদের মধ্যে শীর্ষ দেশগুলো এর সদস্য।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ