আন্তর্জাতিক

কঙ্গোতে বিদ্যুতের তার ছিঁড়ে অন্তত ২৬ জনের মৃত্যু

কঙ্গোতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু / BBC
কঙ্গোতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু / BBC

কঙ্গোর রাজধানী কিনশাসার একটি খোলা বাজারে হাই-ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুতের তারটি ছিঁড়ে কয়েকটি বাড়ি ও কেনাকাটায় ব্যস্ত লোকজনের ওপর পড়লে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজন প্রাণ হারান।

কিনশাসা প্রাদেশিক সরকারের মুখপাত্র চার্লস এমবুতামুন্টু বলেছেন, সেদিন সকালে বৃষ্টি হয়ে মার্কেটে পানি জমে গিয়েছিল। তারটি ছিঁড়ে ওই জমে থাকা পানির মধ্যে পড়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী বিক্রেতা ছিল বলে জানা গেছে।

এদিকে, তারটির একটি অংশ বজ্রপাত আঘাত করেছে বলে ধারণা করছে কঙ্গোর জাতীয় বিদ্যুৎ কোম্পানি। নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে কোম্পানিটি।

ময়নাতদন্তের জন্য লাশগুলোকে মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন চার্লস এমবুতামুন্টু। / রয়টার্স, এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ