আন্তর্জাতিক

ভারতে ৮১ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে

ভারতে ৮১ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে?
ভারতে ৮১ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে?

ভারতে দ্রুতগতিতে বাড়ছে দারিদ্র ও চরম বৈষম্যের দিকে। ২০২১-এর ‘ওয়ার্ল্ড ইনইকোয়ালিটি রিপোর্ট’ বলছে, ভারতের সর্বোচ্চ ১০ শতাংশ পুঁজিপতির সিন্দুকে রয়েছে ৫৭ শতাংশ মানুষের মোট আয়ের সমপরিমাণ সম্পদ। নিচুতলার ৫০ শতাংশ মানুষকে দেশের মোট আয়ের মাত্র ১৩ শতাংশ নিয়েই দিন চালাতে হচ্ছে খেয়ে না খেয়ে। বিশ্ব ক্ষুধা তালিকায় বিশ্বের ১১৭টি দেশের মধ্যে ভারতের স্থান ১০৩। নারীদের ক্ষেত্রে এই বৈষম্য আরও প্রকট।

২০২১ সালে ফোর্বস পত্রিকায় প্রকাশিত সম্পদশালীদের তালিকায় দেখা যাচ্ছে করোনার এই বিপর্যয়ের মধ্যেও দেশের প্রথম সারির ধনকুবেরদের সম্পদ এক বছরে বেড়ে দ্বিগুণ হয়েছে। করোনার থাবায় অর্থনীতির সংকট তীব্র এবং সাধারণ মানুষের রুটি-রুজি ধ্বংস হয়েছে, চাকরি নেই কোটি কোটি মানুষের।

ইউনাইটেড নেশন ইউনিভার্সিটির একটি সমীক্ষা বলছে, বিশ্ব ব্যাঙ্ক নির্ধারিত দারিদ্রসীমার সংজ্ঞা (দৈনিক প্রায় দুশো তেতাল্লিশ রূপিতে পরিবারের সকলের জীবনধারণ) অনুযায়ী ভারতের ৬০ শতাংশ (প্রায় ৮১ কোটি ২০ লক্ষ) মানুষ দারিদ্রসীমার নিচে বাস করেন। লকডাউনের পরবর্তী পর্যায়ে তা পৌঁছে গেছে প্রায় ৯২ কোটিতে।

পশ্চিমবঙ্গেও বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা

পশ্চিমবঙ্গের তিন ভাগের এক ভাগ পরিবার অপুষ্টির শিকার। এখনও ৬১ শতাংশের বেশি পরিবার রান্নার গ্যাসের বদলে কাঠ ও কয়লা ব্যবহার করেন। ১০০টি-র মধ্যে ৪৭টি পরিবারের পাকা বাড়ি নেই। শতকরা ৩২টি পরিবারের বাড়িতে নিজস্ব শৌচাগার নেই। এই সমস্ত মাপকাঠিতে পিছিয়ে থাকার জন্য রাজ্যের ২১.৪ শতাংশ মানুষকে নীতি আয়োগ দরিদ্র বলে চিহ্নিত করেছে। (তথ্য সূত্র; গণদাবী, কলকাতা)

দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ