আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় জনপ্রীয় হচ্ছে নাকঢাকা মাস্ক!

দক্ষিণ কোরিয়ার নাকঢাকা মাস্ক!
দক্ষিণ কোরিয়ার নাকঢাকা মাস্ক!

দক্ষিণ কোরিয়ায় নাক ঢাকা মাস্ক জনপ্রীয় হয়ে উঠেছে। এতো দিন করোনা প্রতিরোধে মানুষ মুখ ঢাকতে মাস্ক ব্যবহার করতো। এবার বাজারে এসেছে নাকঢাকা মাস্ক। দক্ষিণ কোরিয়ায় এই মাস্ককে কোস্ক বলা হচ্ছে। ঔ দেশে পণ্যটি ব্যাপকভাবে বিক্রি শুরু হয়েছে।

খাওয়ার সময় এবং পান করার সময়ও এটি পরে থাকা যায় বলে এর চাহিদা দিনকে দিন বাড়ছে।

নাকের কোরীয় শব্দের ‘কো’ আর মাস্কের শেষের দুই বর্ণ ‘এসকে’ মিলিয়ে এটির নাম দেওয়া হয়েছে কোস্ক (kosk)। আটম্যান নামের একটি কোম্পানি এটি বাজারে এনেছে।

অনলাইনে ১০টি কোস্কের একটি বাক্স বিক্রি হচ্ছে ৮ দশমিক ১৩ ডলারে। কোস্ক নামের এই নাক ঢাকার দুটো অংশ রয়েছে। নিয়মিত মাস্কের মতো করেই ব্যবহার করা যাবে এটি। তবে খাওয়ার সময় মুখের ওপর দিয়ে একটি অংশ উঠিয়ে ফেলা যায়। পরে আবার তা নিচে নামিয়ে মুখ ঢেকে রাখা যায়।

এদিকে স্পার ক্লোন ফ্যাবরিকের ভিন্ন ভিন্ন রঙের আরেকটি মাস্ক পাওয়া যায় দেশটির বাজারে। কোপার অ্যান্টিভাইরাস নোস মাস্কটিও অনলাইন প্রতিষ্ঠান কোপ্যাংয়ে কিনতে পাওয়া যায়। নাক ঢাকতে নিয়মিত ব্যবহার করা মাস্কের নিচে এটি পরা যায়। খাওয়ার সময় নিয়মিত মাস্কটি খুলে ফেললেও এই মাস্কে নাক ঢাকা থাকবে।

অনলাইনে এমন অদ্ভুত অনেক মাস্ক সাড়া ফেলে দিয়েছে। কেউ কেউ এসব পণ্যের সমালোচনাও করছেন। টুইটারে একজন মন্তব্য করেছেন, তারা চকলেটে তৈরি চায়ের পাত্র বিক্রি করছেন? আরেক নেটিজেন বলেন, দ্বিতীয় পর্যায়ের বোকামি!

এক ব্যক্তি বলেন, যারা নাকের নিচে মাস্ক পরেন, তাদের সঙ্গে এদের কোনো ফারাক নেই।

বেশ কয়েকটি গবেষণায় বলা হয়েছে, শরীরে করোনাভাইরাস প্রবেশের সহজপথ হচ্ছে নাক। এই অঙ্গটি দিয়েই প্রাণঘাতী মহামারি মানুষকে বেশি আক্রান্ত করছে। কাজেই নাকের মাস্ক ব্যবহার হাস্যকর হতে পারে না।

অস্ট্রেলিয়ার দিয়াকিন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ ট্রান্সফরমেশনের মহামারি বিভাগের প্রধান অধ্যাপক ক্যাথরিন বেনেট বলেন, নাক-ঢাকা ব্যবহারের ধারণা অদ্ভুত হলেও মাস্ক না পরার চেয়ে এটি অবশ্যই ভালো। এতে সামান্য পার্থক্য তৈরি করতে পারে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ