আন্তর্জাতিক

পেরুতে বিমান বিধ্বস্তে নিহত সব আরোহী

পেরুতে বিমান বিধ্বস্ত
পেরুতে বিমান বিধ্বস্ত

পেরুতে নাজকার কাছাকাছি এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই মারা গেছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

পেরুর অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নাজকা লাইনস ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।

এক বিবৃতিতে দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রত্নতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয় ‘সেনসা টু জিরো সেভেন’ এয়ারক্রাফট। গোলোযোগ টের পেয়ে মারিয়া রিচে বিমানবন্দরের কাছাকাছি ল্যান্ড করার চেষ্টা করে পাইলট। মাটিতে নামার পর আগুন ধরে যায় এটিতে।

নিহতদের মধ্যে তিনজন নেদারল্যান্ডসের ও দু’জন চিলির। এদের মধ্যে দুই জন ক্রু ও ৫ জন পর্যটক ছিলেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ