থাইল্যান্ডে অবস্থিত অস্ট্রেলিয়া দূতাবাসের নারীদের শৌচাগারে গোপন ক্যামেরার সন্ধান মিলেছে! ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে থাই পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক এবং ব্যাঙ্ককের অস্ট্রেলীয় দূতাবাসেরই সাবেক কর্মী।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন এ সব তথ্য উঠে এসেছে। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানীয় সময় শনিবার (৪ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আনন্দবাজারের ঐ প্রতিবেদন বলছে, গত ৬ জানুয়ারি নারীদের শৌচাগারের মেঝেতে একটি এসডি কার্ড পাওয়ার ঘটনায় বিষয়টি দূতাবাস কর্মীদের নজরে আসে এবং ঘটনাটি পুলিশকে জানানো হয়।
থাই পুলিশ বলছে, দূতাবাসে নারীদের শৌচাগারে বসানো একাধিক গোপন ক্যামেরা পাওয়ার পরে তদন্তে নেমে তাকে শনাক্ত এবং গ্রেফতার করা হয়।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: