আন্তর্জাতিক

সস্ত্রীক করোনায় আক্রান্ত এরদোয়ান

এরদোয়ান
এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) টিআর ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে তার স্ত্রী এমিন এরদোয়ানও করোনায় আক্রান্ত হয়েছেন।

এরদোয়ান নিজেই এক টুইট বার্তায় করোনায় আক্রান্ত হবার খবর দিয়েছেন। টুইটে তিনি বলেন, মৃদু লক্ষণ অনুভব করার পরে নমুনা পরীক্ষায় আমি ও আমার স্ত্রীর শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সৌভাগ্যক্রমে সংক্রমণ বেশ হালকা। আমরা করোনাভাইরাসের ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছি।

শনিবার তুরস্কের উত্তরাঞ্চলের জোঙ্গুলদাক এলাকার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল এরদোয়ানের। তবে শারীরিক অবস্থা খারাপ থাকায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে যুক্ত নেন। এরপরই প্রেসিডেন্ট ও তার স্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে।

তবে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থেকে নিজের কাজ চালিয়ে যাবেন বলে টুইটে জানান এরদোয়ান।

তুরস্কে প্রতিদিন ১ লাখেরও বেশি মানুষের করোনা সংক্রমণ হচ্ছে। এরমধ্যে গত শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ১ লাখ ১১ হাজার।

গেল বৃহস্পতিবার ইউক্রেন সফরে গিয়েছিলেন এরদোয়ান। সেখানে তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক উন্নত করতে দেশটির রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এছাড়া এরদোয়ান ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান বিবাদ নিয়ে মধ্যস্থতারও প্রস্তাব দেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ