আন্তর্জাতিক

কিমের পাশে চীন-রাশিয়া, ক্ষেপেছে যুক্তরাষ্ট্র

কিম জং উন
কিম জং উন

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আগে থেকেই ক্ষেপে আছে যুক্তরাষ্ট্র। এবার সেই ইস্যুতে রাশিয়া ও চীনের সঙ্গে উত্তেজনা বাড়লো আমেরিকার। এমনই এক পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর সেই আহবানে সায় দিয়েছে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রও।

তবে পিয়ংইয়ংয়ের সঙ্গে কঠোর না হতে ওয়াশিংটনকে হুশিয়ারি দিয়েছে বেইজিং। আর বাইডেন প্রশাসন বলছে, উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে বলে দেশটির বাজে আচরণকে পুরস্কৃত করছে চীন ও রাশিয়া।

চীন-রাশিয়াকে পাশে পাওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও দিন দিন আরো আগ্রাসী হয়ে উঠছে উত্তর কোরিয়া। এক মাসে ছোট বড় সাতটি ক্ষেপণাস্ত্র পরীক্ষাই বলে দেয় কোনো নিষেধাজ্ঞাতেও দমছে না তারা।

সবশেষ গেল সপ্তাহে জাগাং প্রদেশ থেকে ছোঁড়া সবচেয়ে বেশি দূরত্বের হোয়াসং টুয়েলভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার চালায় উত্তর কোরিয়া। আর তাতেই নড়েচড়ে বসেছে বাইডেন প্রশাসন। কেননা অত্যাধুনিক ওই ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের গুয়ামে আঘাত হানতে সক্ষম।

এ অবস্থায় জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এতে দেশটির উত্তর কোরিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ।

বৈঠকে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পরমাণু কার্যক্রম স্থগিত রাখতে উত্তর কোরিয়া যে প্রতিশ্রুতি দিয়েছিলো, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে তা ভঙ্গ হয়েছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে উত্তর কোরিয়াকে দমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলে দেশগুলি।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস গ্রিনুফিল্ড বলেন, উত্তর কোরিয়ার ভয়াবহ ও বেআইনি কার্যক্রমের বিষয়ে আওয়াজ তুলতে সবাইকে এক হওয়ার অনুরোধ করছি। এরইমধ্যে আলবেনিয়া, ব্রাজিল, ফ্রান্স, আয়ারল্যান্ড, জাপান, নরওয়ে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব পরিষ্কার ভাষায় উত্তর কোরিয়ার বিষয়ে নিন্দা জানিয়েছে।

তারা উদ্বেগ প্রকাশ করেছে। উত্তর কোরিয়া যেন গণবিধ্বংসী সব মারণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করে সে জন্য ব্যবস্থা নিতে নিরপত্তা পরিষদের সব সদস্যের কাছে আহ্বান জানাচ্ছি।

তবে বরাবরের মতো উত্তর কোরিয়া পাশে পাশে চীন ও রাশিয়াকে। কিম জং উন প্রশাসনের সঙ্গে আরো নমনীয় আচরণ করার আহ্বান জানিয়েছে শি জিনপিং সরকার। এমনকি শুধু উদ্বেগ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে উত্তর কোরিয়াকে আরো আকর্ষণীয় ও বাস্তবধর্মী প্রস্তাব দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান দেশটির।

জাতিসংঘে চীনা দূত ঝাং জুন বলেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে বৈঠক ডেকে সমস্যার সমাধান চায়, এটা আমরা বুঝতে পারছি। তবে এটাও ঠিক, সমস্যা সমাধানের চাবি যুক্তরাষ্ট্রের কাছেই। তারা যদি এ বিষয়ে অগ্রগতি চায় তাহলে তাদের আরো দায়িত্বশীল ও নমনীয় আচরণ করতে হবে।

একের পর এক বিধ্বংসী আচরণের পরও উত্তর কোরিয়ার পক্ষে সাফাই গাওয়ায় চীনের তুমুল সমালোচনা করেছে বাইডেন প্রশাসন। একইসঙ্গে চীনের এ ধরনের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করা হয়। উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব দিয়ে চীন ও রাশিয়া দেশটির ‘বাজে আচরণকে পুরস্কৃত করছে বলেও অভিযোগ ওয়াশিংটনের।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ