আন্তর্জাতিক

বাধ্যতামূলক ভ্যাকসিনের বিরুদ্ধে কানাডায় বিক্ষোভ অব্যাহত

কানাডায় ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ
কানাডায় ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ

কানাডায় ট্রাক চালকদের ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করায় টিকা বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। রাজধানী অটোয়া থেকে বিক্ষোভটি দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সময় শনিবারেও এসব বিক্ষোভে হাজার হাজার মানুষকে অংশ নিতে দেখা গেছে। দেশটির ট্রাক চালকরা অষ্টম দিনের মতো চলা এ বিক্ষোভের নাম দিয়েছে 'ফ্রিডম কনভয়।

পুলিশের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এ বিক্ষোভে রাজধানী অটোয়াতে প্রায় পাঁচ হাজারের অধিক মানুষ অংশ নিয়েছে। রাজধানী ছাড়াও ইতোমধ্যে এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে। কানাডার বৃহত্তম শহর টরোন্টো. কুইবেক সিটি, ফ্রেডেরিকটন এবং উইনিপেগে কয়েকশ লোক জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। এ সময় তারা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের ভ্যাকসিন নীতির কঠোর সমালোচনা।

টরোন্টোর বিক্ষোভে অংশগ্রহণকারী রবার্ট বার্তা সংস্থা রয়টার্সকে জানান, করোনা সংক্রমণ কমানোর লক্ষ্যে ট্রুডো কঠোর বিধিনিষেধ দিয়েছেন। তার দেয়া বিধিনিষেধে আমরা অসুস্থ হয়ে পড়ছি। আমরা মুক্তি চাই। এসময় তিনি ভ্যাকসিনকে এক ধরনের বিষ উল্লেখ করে জানান, ভ্যাকসিন ছাড়াই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চাই। বিধিনিষেধ আমরা চাই না।

টিকা না নেয়া ট্রাক চালকরা যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তাদের কোয়ারেন্টিনে থাকা ও বাধ্যতামূলক টিকা গ্রহণের বিরুদ্ধে গত ২৯ জানুয়ারি থেকে এই বিক্ষোভ শুরু হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ