আন্তর্জাতিক

কানাডায় ট্রাকচালকদের বিক্ষোভে জরুরি অবস্থা জারি

কানাডায় ট্রাকচালকদের বিক্ষোভে জরুরি অবস্থা জারি
কানাডায় ট্রাকচালকদের বিক্ষোভে জরুরি অবস্থা জারি

কানাডার রাজধানী অটোয়ায় ট্রাকওয়ালাদের সপ্তাহব্যাপী বিক্ষোভের মুখে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মেয়র জিম ওয়াটসন। কোভিডকালীন কড়াকড়ির বিরুদ্ধে আন্দোলন করছেন ট্রাকচালক ও মালিকেরা। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অটোয়ার মেয়র বলেছেন, ‘বিক্ষোভকারীদের কারণে গোটা শহর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিক্ষোভকারীরা সংখ্যায় পুলিশের চেয়ে বেশি হয়ে গেছে। বিক্ষোভ নগরবাসীর সুরক্ষা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

তবে, এ জরুরি অবস্থা কতদিন বা কতক্ষণ থাকবে তা নির্দিষ্ট করে বলেননি মেয়র জিম ওয়াটসন। যাঁরা আন্দোলনকারীদের সহায়তা করছেন তাদেরকে আটক করা হতে পারে এবং নিরাপত্তাকাজে ও জরুরি বিভাগে নিয়োজিতেরা প্রয়োজনীয় বিশেষ সরঞ্জাম ব্যবহার করতে পারবেন বলে জানান মেয়র।

অটোয়ার মূল মূল সড়কে ট্রাক রেখে সড়ক আটকে ব্যারিকেড গড়ে তুলে আন্দোলন করছেন ট্রাকচালকেরা। এ ব্যারিকেডকে ‘ফ্রিডম কনভয়’ বলছেন আন্দোলনকারীরা। গত মাসে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত পারাপারে ট্রাকচালকদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হলে সরকারি এ আদেশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন ট্রাকচালকেরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কানাডার বেশির ভাগ মানুষ করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করেন। দেশটির টিকা নেওয়ার যোগ্য জনসংখ্যার ৮৩ শতাংশ মানুষ টিকা নিয়েছে।

কানাডার সিএফআরএ রেডিওকে অটোয়ার মেয়র জিম ওয়াটসন বলেন, “বিক্ষোভকারীরা টানা হর্ন ও সাইরেন বাজিয়ে যাচ্ছেন, ক্রমবর্ধমানভাবে ‘অসংবেদনশীল’ আচরণ করছেন। কোথাও কোথাও আগুন জ্বালিয়ে পার্টি করছেন তারা।”

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ