প্রায় দু’বছর বন্ধ রাখার পর অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে অস্ট্রেলিয়ার সীমান্ত। আগামী ২১ ফেব্রুয়ারী থেকে অস্ট্রেলিয়া যেতে পারবে বিদেশীরা। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে প্রধানমন্ত্রী স্কট মরিসন আজ সোমবার এই ঘোষণা দেয়।
আর এ ঘোষণার মাধ্যমে করোনার মধ্যে সীমান্ত বন্ধসহ সবচেয়ে বেশী কড়াকড়ি আরোপ করা দেশটি বিধিনিষেধ তুলে নিল। ঘোষণায় স্কট মরিসন বলেন, সবধরনের ভিসাধারীরা অস্ট্রেলিয়ায় আগামী ২১ ফেব্রুয়ারী ২০২২ থেকে প্রবেশ করতে পারবে। তবে অবশ্যই থাকতে হবে করোনার দুই ডোজ টিকা গ্রহণের সনদ।
করোনা মহামারী ঠেকাতে ২০২০ সালের মার্চ থেকে সীমান্ত বন্ধ রাখে অস্ট্রেলিয়া।
দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: