আন্তর্জাতিক

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ১০

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়
মাদাগাস্কারে ঘূর্ণিঝড়

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অন্তত ১০ জন নিহত হয়েছে। ঘূর্ণিঝড়ে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে বহু ভবন ধসে পড়েছে, অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং এর প্রভাবে হওয়া ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে।

শনিবার রাতে ঘূর্ণিঝড় বাতসিরাই ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বাতাসের বেগ ও প্রবল বৃষ্টি নিয়ে মাদাগাস্কারের পূর্ব উপকূলে আছড়ে পড়ে। এর প্রভাবে প্রায় দেড় লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। দুই সপ্তাহ আগে প্রায় ৩ কোটি জনসংখ্যার দ্বীপটিতে আঘাত হানা ঘূর্ণিঝড় আনার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বাতসিরাই সেই ক্ষয়ক্ষতি আরো বাড়িয়ে তুলেছে। আনার তাণ্ডবে ৫৫ জন নিহত ও ১ লাখ ৩০ হাজার মানুষ বাস্ত্তচু্যত হয়েছিল। মাদাগাস্কারের ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্হাপনা দপ্তর এক বুলেটিনে ১০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত রেডিও জানিয়েছে, রাজধানী আন্তানানারিভো থেকে প্রায় ৪৬০ কিলোমিটার দক্ষিণে আমবালাভাও শহরে বাড়ি ধসে বেশ কয়েক জনের মৃতু্য হয়েছে।

তিনি জানান, রোববার সকাল পর্যন্ত ঝড় বয়ে গেছে, বৈদু্যতিক খুঁটি ভেঙে পড়ায় বিদু্যত্ সরবরাহ বন্ধ হয়ে রয়েছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্ব উপকূলের নোসি ভারিকা শহরের প্রায় ৯৫ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে, ‘যেন এইমাত্র আমাদের এখানে বোমা বর্ষণ করা হয়েছে।’ মন্তব্য করেছেন তিনি। বন্যার কারণে যোগাযোগব্যবস্হাও বিচ্ছিন্ন হয়ে গেছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মানানজারিতে বাস্ত্তচু্যত লোকজনকে আশ্রয় দিতে স্কুল ও গির্জাগুলো প্রস্তুত করা হয়েছিল, কিন্তু ঝড়ে এসব স্থাপনার ছাদও ভেঙে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা। কোথাও কোথাও ভূমিধসে রাস্তা বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা কোদাল, শাবল নিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ