আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত / al-monitor
ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত / al-monitor

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের নাবুলাস শহরে ৩ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) নাবুলাস শহরে এ হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির ওয়াফা বার্তা সংস্থা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, নাবুলাস শহরে হঠাৎ একটি গাড়িতে সরাসরি গুলি চালায় ইসরায়েলি সেনা বাহিনীর সদস্যরা। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- আদহাম মাবরুকা, আশরাফ মুবাস্লাত ও মোহাম্মদ দাখিল। সেখানে এক মিনিটেরও বেশি সময় ধরে গুলি চলে।

স্থানীয়রা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন তারা দেখেন যে তিনজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই হামলার জন্য সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে দায়ী করছে এবং এই ‘জঘন্য অপরাধের’ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।

আল-জাজিরা'র সূত্রে জানা যায়, ২০২১ সালে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ