আন্তর্জাতিক

চীনে কোভিড পরীক্ষার নতুন পদ্ধতি উদ্ভাবন

চীনে কোভিড পরীক্ষার নতুন পদ্ধতি উদ্ভাবন / Ndtv
চীনে কোভিড পরীক্ষার নতুন পদ্ধতি উদ্ভাবন / Ndtv

করোনভাইরাসের উপস্থিতি শনাক্তকরণ পরীক্ষার নতুন একটি পদ্ধতি উদ্ভাবনের কথা ঘোষনা করেছেন চীনা বিজ্ঞানীরা। এই পদ্ধতিতে মাত্র চার মিনিটের মধ্যে পিসিআর ল্যাব টেস্টের মতোই নির্ভুল ফলাফল দিচ্ছে।

পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষাকে ব্যাপকভাবে কোভিডের সবচেয়ে নির্ভুল বলে মনে করা হয়। তবে এ পরীক্ষায় সাধারণত কয়েক ঘণ্টা সময় নেয়।

দ্রুত গতিতে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় বেশ কিছু দেশ কোভিড পরীক্ষার তীব্র চাহিদা সত্ত্বেও দিতে পারছে না। সাংহাইয়ের ফুডান ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, তাদের কাছে এর একটি সমাধান আছে।

গতকাল সোমবার নেচার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং জার্নালে প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, তাদের সেন্সর সংগ্রহ করা নমুনা থেকে জেনেটিক উপাদান বিশ্লেষণ করতে মাইক্রোইলেক্ট্রনিক্স ব্যবহার কোভিড শনাক্তকরণে ল্যাব পরীক্ষার প্রয়োজন কমাতে পারে।

তারা দাবী করেন, তাদের উদ্ভাবিত নতুন প্রোটোটাইপ ডিভাইসের ইলেক্ট্রোমেকানিকাল বায়োসেন্সর সার্স-কোভ-২ ভাইরাসের আরএনএ ৪ মিনিটেরও কম সময়ের মধ্যে শনাক্ত করেছে। পরীক্ষামূলকভাবে সাংহাইয়ের করোনাভাইরাসে আক্রান্ত ৩৩ জনের নমুনা নিয়েছিল একই সময়ে যাদের পিসিআর পরীক্ষাও করানো হয়।

গবেষকরা জানিয়েছেন, তাদের পদ্ধতিতে একদিকে যেমন দ্রুত ফলাফল পাওয়া যায়, তেমনি প্রোটোটাইপটি সহজে বহনযোগ্য এবং উচ্চ সংবেদনশীল। / এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ