আন্তর্জাতিক

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ইরান

ইরান
ইরান

নারীর ক্ষমতায়নে বাংলাদেশকে নানাভাবে সহযোগীতা করতে চায় ইরান। আজ এক ভার্চুয়াল সভায় এই আগ্রহের কথা জানান ইরানের মহিলা ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ড. খাজআলী।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সঙ্গে ইরানের রাজধানী তেহরান থেকে ড. খাজআলীর ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় এই দুই মুসলিম প্রধান দেশের নারী ও শিশুর উন্নয়ন নিয়ে কথা বলেন তারা। এছাড়াও কিছু দ্বিপাক্ষিক ইস্যুতেও কথা হয় তাদের।

সভায় বাংলাদেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নে তেহরান পাশে থাকার আগ্রহ দেখায়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমঅধিকারের নিশ্চিত করেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী উন্নয়ন, ক্ষমতায়ন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশে আজ নারী উন্নয়নে বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে।

প্রতিমন্ত্রী ইন্দিরা আরও বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তথ্য-প্রযুক্তির মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছে। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিয়ে বন্ধ এবং কিশোর-কিশোরীদের উন্নয়নে বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন কার্যক্রম। সরকার নারী ও শিশুর সুরক্ষায় যুগোপযোগী বিভিন্ন আইন প্রণয়ন ও বাস্তবায়ন করেছে।

ফজিলাতুন নেসা ইন্দিরার এ সময় বাংলাদেশ ও ইরান দ্বিপাক্ষিক বিষয়, যৌথ বাণিজ্য ও নারী উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারে বলে জানান।

ইরানের মহিলা ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট দুদেশের নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে একসাথে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি দুই দেশের মধ্যে নারী উন্নয়ন ও ক্ষমতায়নে একসাথে কাজ করার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করার আগ্রহ ব্যক্ত করেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ