আন্তর্জাতিক

লতার নামে ডাকটিকিট প্রকাশ করবে ভারত

লতা
লতা

সদ্যপ্রয়াত বিখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের নামে 'বিশেষ ডাকটিকিট' বের করতে যাচ্ছে ভারত সরকার। সোমবার ভারতের কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এ তথ্য জানান।

তিনি বলেন, ''ডাকটিকিট প্রকাশ করে 'ভারতের নাইটিঙ্গেল'কে উপযুক্ত সম্মান দেওয়া হবে।'' ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশের পাশাপাশি আরও জানিয়েছে, লতা মঙ্গেশকরের নামে যে ডাকটিকিট প্রকাশ করা হবে তা 'কমেমোরেটিভ স্ট্যাম্প'। বিশেষ কোনো ঘটনা উপলক্ষে এ ধরনের ডাকটিকিট প্রকাশ করা হয়।

একই দিনে ভারতের সংসদেও লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানো হয়েছে। তার মৃত্যুতে সংসদের দুই কক্ষে অধিবেশনের শুরুতেই শোক জ্ঞাপন করে অধিবেশন মুলতবি রাখা হয়। পরে লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবে জবাবি ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লতা মঙ্গেশকরের কথা স্মরণ করে শ্রদ্ধা জানান।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ