আন্তর্জাতিক

ইরানের হাতে নতুন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

ইরানের কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
ইরানের কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নতুন একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ক্ষেপণাস্ত্রটি ১৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

বুধবার একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে খাইবার শেখান নামের এ কৌশলগত ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয় যেখানে উপস্থিত ছিলেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং আইআরজিসি অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেসহ ইরানের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

খাইবার শেখান ক্ষেপণাস্ত্রটি তৃতীয় প্রজন্মের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র যা ইরানের সামরিক বিশেষজ্ঞ এবং আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশন নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে।

ইরানের সামরিক কর্মকর্তারা জানান সলিড ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্রটি শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকে যেতে সক্ষম এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় এটি উচ্চমাত্রায় কৌশলী কায়দায় আঘাত হানতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ