আন্তর্জাতিক

করোনা কড়াকড়ির প্রতিবাদে ফ্রান্সে 'ফ্রিডম কনভয়'

করোনা কড়াকড়ির প্রতিবাদে ফ্রান্সে 'ফ্রিডম কনভয়'
করোনা কড়াকড়ির প্রতিবাদে ফ্রান্সে 'ফ্রিডম কনভয়'

করোনা কড়াকড়ির বিরুদ্ধে ক্যানাডার ধাঁচে ফ্রান্সেও শুরু হলো 'ফ্রিডম কনভয়'। বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ।

ক্যানাডায় এই প্রতিবাদ করছেন মূলত ট্রাক ড্রাইভাররা। সেখান থেকে প্রেরণা নিয়ে ফ্রান্সেও করোনা কড়াকড়ি, বিশেষ করে ভ্যাকসিনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যানবাহন নিয়ে পথে নামলেন প্রচুর মানুষ। প্রতিবাদকারীরা প্যারিস ও ব্রাসেলসের বাইরে বিশাল জমায়েত করতে চাইছেন।

ফ্রান্সের বিভিন্ন শহর থেকে বিক্ষোভকারীরা গাড়ি, মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন নিয়ে প্রতিবাদ দেখাতে পথে নেমেছেন। নিস থেকে অন্তত দুইশ জন মোটরসাইকেল নিয়ে প্রতিবাদ শুরু করেছেন। তারা প্যারিস ও ব্রাসেলসের দিকে গেছেন।

ফ্রান্সে এখন রেস্তোরাঁ, সিনেমা হলে ঢুকতে, ট্রেনে চড়তে গেলে ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হচ্ছে। ভ্যাকসিন সার্টিফিকেট না থাকলে তারা সেখানে যেতে পারছেন না বা ট্রেনে চড়তে পারছেন না। এই কড়াকড়ির প্রতিবাদেই ফ্রিডম কনভয় আন্দোলন শুরু হয়েছে।

নিসের এই আন্দোলনের এক আয়োজক সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ''প্রচুর মানুষ বুঝতে পারছেন না কেন তারা ভ্যাকসিন নেবেন? কেন এই হেলথ পাস চালু থাকবে? এভাবে প্রতিবাদ করে আমরা ইউরোপের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি।''

এই প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করা হচ্ছে সামাজিক মাধ্যমের সাহায্যে। এখনো পর্যন্ত চারটি শহর থেকে অন্ততপক্ষে ছয়টি কনভয় ছেড়েছে। শুক্রবার তারা প্যারিসে বিক্ষোভ দেখাবেন, সোমবার ব্রাসেলসে।

সংবাদসংস্থা এএফপি জানাচ্ছে, সামাজিক মাধ্যম ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমেই বিক্ষোভ সংগঠিত করা হচ্ছে। রয়টার্সকে একজন ট্রাকচালক বলেছেন, ''আমরা ক্লান্ত হয়ে গেছি। যেখানেই যাচ্ছি, সেখানেই আমাদের কাছ থেকে ভ্যাকসিন পাস চাওয়া হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদে নেমে মনে হচ্ছে, আমি অন্তত একটা কাজ করতে পারছি।''

কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা প্যারিসে কোনো অব্যবস্থা চান না। তাই তারা উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন। / ডয়েচভেলে, রয়টার্স, এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ