কূটনৈতিক উপস্থিতি হ্রাস করার ২৯ বছর পর যুক্তরাষ্ট্র পুনরায় সলোমন দ্বীপপুঞ্জে একটি দূতাবাস চালুর পরিকল্পনা করছে। পররাষ্ট্র দফতরের এক সিনিয়র কর্মকর্তা শনিবার এ কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ফিজি সফরকালে একটি নতুন দূতাবাস চালুর ঘোষণা দেবেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তিনি ওয়াশিংটনের কূটনৈতিক প্রোফাইল বাড়াতে চাইছেন।
যুক্তরাষ্ট্র ১৯৯৩ সালে হোনিয়ারায় দূতাবাস বন্ধ করে দেয়, এখন এই দ্বীপরাষ্ট্রে একটি কনস্যুলেট আছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: