ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে জাতিসংঘের পাঁচ কর্মীকে অপহরণ করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘ এই তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গেকিই জানিয়েছেন, শুক্রবার জাতিসংঘের ওই পাঁচ কর্মী ইয়েমেনে দক্ষিণাঞ্চলীয় আবিয়ান এলাকা থেকে ফিল্ড মিশন শেষে এডেনে ফেরার পথে অপহৃত হন। অপহৃত কর্মীদের মুক্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে জাতিসংঘ।
ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের কর্মীর সংখ্যা ছয় জন বলে জানিয়েছে রাশিয়ার বার্তাসংস্থা স্পুটনিক নিউজ। এছাড়া আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ইয়েমেনি সন্ত্রাসীরা এই অপহরণের ঘটনার পেছনে রয়েছে বলেও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে রুশ এই বার্তাসংস্থাটি। / এনডিটিভি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: