গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৭১৬ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৮ লাখ ২৭ হাজার ৮৪৬ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫২ হাজার ৩৪৯ জন।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ কোটি ৫ লাখ ৫৬ হাজার ৯৯২ জনে।
আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৭৬৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৫০৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৫৪২ জনের।
ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২২৮ জন।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৫৭৯ জন এবং মারা গেছেন ৮৭৩ জন।
জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৮৭১ জন এবং মারা গেছেন ১২২ জন।
ভারতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৩৬৬ জন। মহামারির শুরু থেকে দেশটিতে মারা গেছেন ৫ লাখ ৮ হাজার ২৬৯ জন।
যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ২৫ জন এবং মারা গেছেন ১৬৭ জন। করোনা দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৯ হাজার ৫১৮ জন মারা গেছেন।
একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২১২ জন এবং মারা গেছেন ২৬৫ জন। তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ১৯৩ জন এবং মারা গেছেন ২৭২ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২৩১ জন এবং মারা গেছেন ২৬৯ জন।
ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১১ জন এবং মারা গেছেন ১৬১ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে ১ লাখ ৩৪ হাজার ৬৯৭ জন মারা গেছেন।
গত একদিনে কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৭২ জন এবং মারা গেছেন ১৮৯ জন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ১৩৪ জন, কানাডায় ৬৮ জন, আর্জেন্টিনায় ১২৮ জন, গ্রিসে ৭০ জন, পোল্যান্ডে ৩৩৩ জন, ইরানে ১৩৩ জন, জাপানে ১৪২ জন, রোমানিয়ায় ১৪৪ জন, চিলিতে ৯৪ জন এবং ভিয়েতনামে ৭৮ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৫৬৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১২ হাজার ১১৮ জনের।