আন্তর্জাতিক

ভারতে বেশি ধর্ষণ হওয়ার ব্যাখ্যা দিলেন কংগ্রেস নেতা

জমির আহমেদ, কর্ণাটকের কংগ্রেস নেতা এবং এমএলএ / Twitter
জমির আহমেদ, কর্ণাটকের কংগ্রেস নেতা এবং এমএলএ / Twitter

ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি হওয়ার কারণ হিজাব না পরা, বলে মন্তব্য করেছেন দেশটির কর্ণাটকের কংগ্রেস নেতা এবং এমএলএ জমির আহমেদ। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের হিজাব বিতর্ককে কেন্দ্র করে তিনি এ মন্তব্য করেন।

এনডিটিভি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটকের কংগ্রেস নেতা এবং এমএলএ জমির আহমেদ বলছেন, ‘ইসলামে হিজাবের প্রকৃত অর্থ হচ্ছে পর্দা। মেয়েরা বড় হলে তাদের সৌন্দর্য লুকানোর জন্য পর্দা করতে হয়। আজ আপনারা দেখবেন যে, আমাদের দেশে ধর্ষণের হার সবচেয়ে বেশি। এর পেছনে কী কারণ বলে মনে করেন? এর কারণ হচ্ছে, অনেক নারী হিজাব পরেন না।’

এ সময় তিনি আরও বলেন, ‘অবশ্য হিজাব পরা বাধ্যতামূলক না। যারা নিজেদের রক্ষা করতে চায় এবং শারীরিক সৌন্দর্য সবার কাছে প্রকাশ করতে চান না তারাই কেবল হিজাব পরেন। হিজাব পরার রীতি ভারতে বহু বছর ধরে প্রচলিত।’

ভারতে হিজাব ইস্যুতে বিতর্ক থামছেই না। এর মধ্যে হিজাব ইস্যুতে নতুন মাত্রা যোগ করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। গেল সপ্তাহে তিনি বলেছেন, হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সাংসদ আসাদউদ্দিন নেটমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘হিজাব পরা নারীরা কলেজে যাবেন, জেলা কালেক্টর হবেন, জেলাশাসক, চিকি়ৎসক, ব্যবসায়ী ইত্যাদি হবেন।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ