আন্তর্জাতিক

ফ্রান্সে ভবন বিস্ফোরণে পুড়ে মারা গেছে ৭ জন

ফ্রান্সে ভবন বিস্ফোরণ
ফ্রান্সে ভবন বিস্ফোরণ

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় পেরপিগনানে উপকূলীয় শহরের একটি ভবনে আগুনে পুড়ে ৭ জন মারা গেছে। বিস্ফোরণের মাধ্যমে আগুনের সুত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে। সোমবার শহরের সেইন্ট-লোরেন্ট-ডি-লা-সালাঙ্কির একটি তিন তলা ভবনে এই আগুন লাগে। নিহতদের মধ্যে এক নবজাতকও রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, যে ভবনটির নিচতলায় বিস্ফোরণটি ঘটেছে। সেখানে মুদি ও ফাস্টফুডের দোকান ছিল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। মোট তিনটি ভবনে আগুন লাগে। এর মধ্যে দুটি ভবনে অগ্নিনির্বাপক বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তৃতীয় ভবনটি অনেক বেশি বিপজ্জনক হওয়ায় সেখানে প্রবেশ করতে বেগ পায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন বলেন, দুর্ভাগ্যবশত, এখন পর্যন্ত অগ্নিনির্বাপকদের কাজ শেষ হয়নি। কাজেই এখন সব কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। শোকসন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী জঁ ক্যাটেক্স।

স্থানীয় সরকারি কৌঁসুলি জঁ-ডেভিড ক্যাভিল্লি বলেন, জরুরি বিভাগ এখনও একটি পরিবারকে খুঁজছে। তারা ভবনটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ