আন্তর্জাতিক

পর্যটকদের জন্য মঙ্গোলিয়ার সীমান্ত খুলছে আজ

দুই বছর পর মঙ্গোলিয়ায় পুনরায় খুলেছে সীমান্ত
দুই বছর পর মঙ্গোলিয়ায় পুনরায় খুলেছে সীমান্ত

মঙ্গোলিয়া টিকার পুরো ডোজ নেয়া ভ্রমণকারীদের জন্য পুনরায় তার সীমান্ত খুলে দিয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।

করোনা মহামারি নিয়ন্ত্রণে গত দুই বছর বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল মঙ্গোলিয়া। কারণ বিশ্বে যে ক’টি দেশ করোনা নিয়ন্ত্রনে কঠোর পদক্ষেপ নিয়েছিল মঙ্গোলিয়া তার একটি।

দেশটির কেবিনেট ‘স্টেট অব রেডিনেস’ নামে একটি প্রস্তাব পাশ করে- যা বিধিনিষেধের পর্যায়কে কমলা থেকে হলুদ স্তরে নামিয়ে এনেছে। এর ফলে ব্যবসা পরিচালনার ওপর থেকে সব ধরনের বিধি-নিষেধ উঠে যাবে।

মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভসন্নামসরাই ওয়ুন-এরডেনে বলেন, এ পদক্ষেপের ফলে ৩০ লাখ লোকের এ দেশের সীমান্ত আন্তজার্তিক পর্যায়ে পুরোপুরি খুলে যাবে।

তবে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় শর্তাবলীর দিকেও সরকার নজর রাখবে বলে তিনি উল্লেখ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, মঙ্গোলিয়ায় মহামারিকালে আট লাখ ৮৫ হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে দু’হাজারেরও বেশি লোক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ