আন্তর্জাতিক

কানাডায় জরুরি অবস্থা ঘোষণা

জাস্টিন ট্রুডো, প্রধানমন্ত্রী, কানাডা
জাস্টিন ট্রুডো, প্রধানমন্ত্রী, কানাডা

কানাডার ট্রাক চালকদের নেতৃত্বে চলমান বিক্ষোভ দমনে সোমবার জরুরি ক্ষমতা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিকে পুলিশ আগ্নেয়াস্ত্রসহ ১১ বিক্ষোভকারীকে আটক করেছে।

শান্তিপূর্ণ সময়ে কানাডার ইতিহাসে জরুরি ক্ষমতা প্রয়োগের এটি বিরল ঘটনা।এর আগে ১৯৭০ সালের অক্টোবরে ট্রুডোর পিতা তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুেডা জরুরি আইনের প্রয়োগ ঘটিয়েছিলেন। এবার দ্বিতীয় বারের মতো এ আইনের প্রয়োগ করলেন তারই ছেলে।

এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, অবরোধ ও দখলদারিত্ব অবসানে প্রাদেশিক ও আঞ্চলিক সক্ষমতা জোরদারে ফেডারেল সরকার জরুরি ক্ষমতা আইন প্রয়োগ করেছে।

তিনি বলেন, তবে এ সময় সেনা মোতায়েন করা হবে না। কিন্তু অবরোধের অবসান,বিক্ষোভকারীদের অর্থায়ন নিষিদ্ধ এবং তাদের গ্রেফতারে কর্তৃপক্ষ আরো ক্ষমতা পাবে। আমরা অবৈধ ও বিপদজনক কর্মকান্ড চালিয়ে যাওয়ার সুযোগ দিতে পারি না।

সহিংসতার হুমকি দীর্ঘায়িত হওয়ার মধ্যেই ফেডারেল পুলিশ বলছে, তারা রাইফেল, হ্যান্ডগান ও বেশকিছু গোলাবারুদসহ ১১ জনকে আটক করেছে।

উল্লেখ্য, কোভিড- ১৯ মোকাবেলায় টিকাদান সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কানাডায় বেশকিছু দিন ধরে ট্রাক চালকদের নেতৃত্বে ‘ফ্রিডম কনভয়’ নামে বিক্ষোভ চলছে। এ বিক্ষোভে অচল হয়ে পড়েছে দেশটির রাজধানী অটোয়াসহ আরো কিছু এলাকা। এ প্রেক্ষিতে অন্টারিওতে সরকার জরুরি অবস্থা জারি করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ