আন্তর্জাতিক

ভুয়া পরিচয়ে ১৪ নারীকে বিয়ে, ধরা পড়লেন ভালোবাসা দিবসে

বিয়ে করা যার নেশা
বিয়ে করা যার নেশা

ভুয়া চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে একে একে ১৪ নারীকে বিয়ে করেছেন। চাঞ্চল্যকর এই ঘটনার নায়ক ভারতের উড়িষ্যা রাজ্যের বিধুপ্রকাশ সোয়েন (৬০)।

আরাম আয়েশেই ছিলেন তিনি। কিন্তু বাধ সেধেছে রাজ্যের পুলিশ। বিশ্ব ভালোবাসা দিবসে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ৬০ বছরের এই বৃদ্ধ ভারতের ৭টি রাজ্যে ১৪টি বিয়ে করেছেন। শুধু বিয়ে নয়, এই ব্যক্তির লক্ষ্য ছিল বিয়ের মাধ্যমে নারীদের কাছ থেকে সম্পদ হাতিয়ে নেওয়া।

ঠিকঠাক মতো সবই করে যাচ্ছিলেন। অবশেষে বিশ্ব ভালোবাসা দিবসে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম আরও বলছে, আইনজীবী, চিকিৎসক, নার্স, আধা সামরিক বাহিনীতে কর্মরত নারী, এমনকি বেশ কয়েকজন উচ্চশিক্ষিত নারীও আছে সোয়েনের বউয়ের তালিকায়। সুন্দরী মেয়েদেরকে শিকার করায় বিশেষ পটু এই ব্যক্তি। এজন্য ৪৮ বছর ধরে দিল্লি, পাঞ্জাব, আসাম, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাসহ ভারতের সাত রাজ্যে ১৪টি বিয়ে করেন তিনি।

অভিযুক্ত বিধুপ্রকাশ উড়িষ্যার কেন্দ্রাপড়ার পাতকুড়া থানার বাসিন্দা। বিবাহ-সম্পর্কিত ওয়েবসাইটগুলোতে নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে নারীদের সঙ্গে আলাপ জমাতেন তিনি। শিকার হিসেবে বেছে নিতেন মূলত মাঝবয়সী অবিবাহিত নারী ও ডিভোর্সিদের। এভাবে একে একে শিকারের ফাঁদে ফেলেন নারী চিকিৎসক, আধা সামরিক বাহিনীতে কর্মরত নারী, আইনজীবী এমনকি উচ্চশিক্ষিত নারীদেরও।

প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তের প্রথম শিকার ১৯৮২ সালে। ওই বছরে এক নারীকে বিয়ে করেন বিধুপ্রকাশ সোয়েন। দ্বিতীয় বিয়ে করেন ২০০২ সালে। ভুবনেশ্বরের ডেপুটি পুলিশ কমিশনার ঊমাশঙ্কর দাশ জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় পক্ষের স্ত্রীর মোট পাঁচ সন্তান রয়েছে।

তিনি আরও বলেছেন, ২০০২ থেকে ২০২০ সালের মধ্যে বিবাহ-সম্পর্কিত ওয়েবসাইটে গিয়ে নারীদের সঙ্গে আলাপ জমিয়ে তাদের বিশ্বাস অর্জন করার পর বিয়ে করতেন। ঘটনাচক্রে, যত জনকে তিনি বিয়ে করছেন, কেউই বিধুপ্রকাশের আগের বিয়ে সম্পর্কে কিছুই জানেন না।

ডেপুটি পুলিশ কমিশনার ঊমাশঙ্কর জানিয়েছেন, বিয়ে করাই অভিযুক্তের মূল উদ্দেশ্য ছিল না। বরং চাকরিজীবী নারীদের বিয়ে করে তাদের টাকাপয়সা আত্মসাৎ করা। আর প্রতিটি ক্ষেত্রেই তিনি বিয়ের পর স্ত্রীদের টাকা হাতিয়ে পালাতে সক্ষম হয়েছেন।

কিন্তু শেষ রক্ষা হল না। পুলিশ জানিয়েছে, গত জুলাইয়ে এক শিক্ষিকা ভুবনেশ্বরে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ ছিল, এক ব্যক্তি তাকে ২০১৮ সালে দিল্লিতে বিয়ে করে ভুবনেশ্বরে নিয়ে আসেন। ওই ব্যক্তি বেশ কয়েকটি বিয়ে করেছেন এমনও অভিযোগ তুলেছিলেন তিনি।

শিক্ষিকার অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। পরে সোমবার (বিশ্ব ভালোবাসা দিবসে) অভিযুক্ত ব্যক্তিকে ভুবনেশ্বর থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের কাছ থেকে ১১টি এটিএম কার্ড, চারটি আধার কার্ড এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়।

ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, নারীদের ফাঁসিয়ে বিয়ে করে টাকা হাতানো ছাড়াও আরও প্রতারণা কাজে জড়িত ছিলেন অভিযুক্ত বিধুপ্রকাশ সোয়েন। এর আগে যুবকদের চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে হায়দরাবাদে গ্রেফতারও হয়েছিলেন তিনি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ