আন্তর্জাতিক

টোংগার সাথে জিজিটাল বিশ্বের যোগাযোগ এক মাস ধরে বিচ্ছিন্ন!

টোংগায় অগ্ন্যুৎপাত
টোংগায় অগ্ন্যুৎপাত

সমুদ্রের তলদেশে অগ্ন্যুৎপাতের কারণে টোংগার সাথে জিজিটাল বিশ্বের যোগাযোগ এক মাস ধরে বিচ্ছিন্ন রয়েছে। জানা গেছে এই দূর্ঘটনার ফলে সমুদ্রের তলদেশেের প্রায় ৮০ কিলোমিটারের মতো তার ছিঁড়ে গেছে। এর ফলে প্রশান্তমহাসাগরীয় এ দেশটির সাথে ডিজিটাল যোগাযোগ পুনরায় স্থাপন কাজ জটিল হয়ে পড়েছে। ডিজিটাল বিশ্ব থেকে দেশটি এখন বিচ্ছিন্ন রয়েছে।

টোংগা ক্যাবল লিমিটেডের প্রধান নির্বাহী জেমস পানুভি জানান, মেরামতকারী জাহাজ টোংগা থেকে ফিজির সাথে সংযোগকারী ৮৪০ কিলোমিটার দীর্ঘ তারের মারাত্মক ক্ষতিগ্রস্ত প্রান্ত চিহ্নিত করেছে। ৮০ কিলোমিটার তার ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

গত ১৫ জানুয়ারি টোংগার কাছে আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটে। এতে সৃষ্ট সুনামির কারনে সমুদ্রতলদেশে ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়। টোংগা বিষাক্ত ছাইয়ে ঢেকে যায়। প্রাণহানি ঘটে অন্তত তিন জনের।

এদিকে জেমস পানুভি মারাত্মক ক্ষতিগ্রস্ত তার মেরামত করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ২০ ফেব্রুয়ারির মধ্যে এটি সম্পন্ন হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ