আন্তর্জাতিক

‘জিরো কোভিড নীতি’ সত্ত্বেও চীনে সংক্রমণ বাড়ছে

‘জিরো কোভিড নীতি’ সত্ত্বেও চীনে সংক্রমণ বাড়ছে
‘জিরো কোভিড নীতি’ সত্ত্বেও চীনে সংক্রমণ বাড়ছে

যে চীন থেকে বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস সেই চীনে আবারও সংক্রমণ বাড়ছে হু হু করে। এটি ঠেকাতে দীর্ঘ দিন জিরো কোভিড নীতি ঘোষণা করে রেখেছে চীনা সরকার। তারপরও সম্প্রতি এর সংক্রমণ বিপজ্জনক হারে বাড়ছে।

এছাড়াও চীনে শুরু হতে যাচ্ছে চীনা বসন্ত উৎসব। যে উৎসবে পরিবারের সবাই মিলিত হয় একসাথে। এই উৎসব বন্ধ না হলে করোনা ‘সুপার স্প্রেডারের’ ভুমিকা নেবে বলে হুশিঁয়ারি দিয়েছে স্বাস্থ্য গবেষকেরা।

প্রাণঘাতী রোগ করোনার বিস্তার ঠেকাতে কিছু কিছু এলাকাকে স্পট লাইট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সম্প্রতি এশিয়ান নিউজ নেটওয়ার্ক-এর এক প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে।

ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার ‘জিরো কোভিড নীতি’ কঠোরভাবে বাস্তবায়নের পরও কেন থামছে না এই প্রকোপ এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

চীনের সরকারি স্বাস্থ্যসেবা দফতরের তথ্য অনুযায়ী, রাজধানী বেইজিং নিয়ন্ত্রণে থাকলেও অন্তত ৯ টি শহরে বাড়ছে দৈনিক সংক্রমণ। এই শহরগুলো হলো— শেনঝেন, গুয়াংজু, ইউনফু, হুইঝৌ, হিউয়ান, মেইঝৌ, বাইস, ন্যানিং এবং শাওইয়াং।

এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় তিন প্রদেশ গুয়াংডং, গুয়াংশি ও হুনানেও বিপজ্জনক হারে করোনার দৈনিস সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্যসেবা দফতর।

এদিকে শিগগরিই দেশটিতে শুরু হতে যাচ্ছে বসন্তবরণ উৎসব। চীনা সংস্কৃতিতে এই উৎসব বেশ জাঁকজমকের সঙ্গে পালিত হয়; দূর-দূরান্তে থাকা লোকজন এই উপলক্ষ্যে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন।

তবে বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়ের অধীন হাসপাতালের শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ ওয়াং গুয়াংফা দেশবাসীর প্রতি সতর্কবার্তা দিয়ে চীনের রাষ্ট্রায়ত্ত ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমসকে জানিয়েছেন, বর্তমানে দেশের যে সংক্রমণ পরিস্থিতি, তাতে বসন্তবরণ উৎসবে জনসমাগম ‘সুপার স্প্রেডারের’ ভূমিকা নিতে পারে।

তবে দেশটির বিভিন্ন প্রাদেশিক ও নগরাঞ্চলের স্থানীয় সরকার দৈনিক সংক্রমণের বিস্তার ঠেকাতে ইতোমধ্যে সক্রিয় হয়ে উঠেছে। হেনান প্রদেশের প্রাদেশিক সরকার ও জিজিয়া ও নানইয়াং জেলার স্থানীয় সরকার সংক্রমণ বাড়ছে, এমন এলাকাগুলোতে জনগণকে যেতে নিরুৎসাহিত করছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

এরপর দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

সূত্র: এশিয়ান নিউজ নেটওয়ার্ক

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ