আন্তর্জাতিক

ঘূর্ণিঝড়ে ব্রিটেনে নিহত ১০

ব্রিটেনে ঘূর্ণিঝড়
ব্রিটেনে ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে যুক্তরাজ্য। ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে প্রবল হাওয়ার তোড়ে বাড়ির ছাদ উড়ে গেছে, ভেঙ্গে গেছে গাড়ি, উপড়ে পড়েছে গাছ। এ পর্যন্ত ঝড়ে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল স্থানীয় সময় শুক্রবার লিভারপুলে ঝড়ের তাণ্ডবে গাড়ি উল্টে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। আয়ারল্যান্ডে গাছ ভেঙে পড়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধা মারা যান।

ঝড়ের কারণে লন্ডনের ও-টু অ্যারেনা স্টেডিয়ামের ছাদ উড়ে গেছে। একের পর এক বাড়ি তছনছ হয়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঝড়ের কবলে পড়ার বেশ কিছু ভিডিও। এক ভিডিওতে দেখা যায়, ঝড়ের কারণে মহাসড়কে উল্টে পড়ছে মানুষ।

আরেক ভিডিওতে দেখা যায়, ঝড়ের কারণে ভবনের ছাড় উড়ে যাচ্ছে। ঝড়ের দাপটে বহু এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।

ঝড়ের কারণে বিমানবন্দরগুলোতে বিমান পরিবহনের সিডিউল বাতিল করা হয়েছে। এক ভিডিওতে দেখা যায়, বিমান অবতরণের সময় ঝড়ের কবলে পড়েছে। শেষ পর্যন্ত কোনো দুর্ঘটনা ছাড়াই এটি অবতরণে সক্ষম হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ