আন্তর্জাতিক

কানাডায় বিক্ষোভকারীদের হটাতে পুলিশের অভিযান

কানাডায় বিক্ষোভকারীদের হটাতে পুলিশের অভিযান
কানাডায় বিক্ষোভকারীদের হটাতে পুলিশের অভিযান

কানাডা পুলিশ শুক্রবার রাজধানী অটোয়ার মূল কেন্দ্র থেকে সর্বশেষ বিক্ষোভকারীদের হটাতে অভিযান চালিয়েছে। অভিযান চালানোর জন্য শত শত পুলিশ মোতায়েন করা হয়।

এ সময় পুলিশ একশ’রও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার এবং প্রায় ২০টি গাড়ি আটক করে। বিক্ষোভের নেতাদের অধিকাংশকেই গ্রেফতার করা হয়েছে। অভিযান শুরুর ১০ ঘন্টা পর এ বিষয়ে ঘোষণা দেয়া হয়।

দেশটিতে কোভিড নীতির বিরুদ্ধে গত তিন সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ অবসানে চালানো এই অভিযান ছিল শান্তিপূর্ণ। অভিযানকালে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন অটোয়ার অন্তবর্তী পুলিশ প্রধান স্টিভ বেল। সন্ধ্যা নাগাদ তিনি আরো জানান, অভিযান পরিকল্পনা মাফিক চলছে। তবে শেষ হতে আরো সময় লাগবে।

অভিযান শুরুর আগে বৃহস্পতিবার পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে চূড়ান্তভাবে সতর্ক করেছিল।

উল্লেখ্য, কোভিড- ১৯ মোকাবেলায় টিকাদান সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কানাডায় গত তিন সপ্তাহ ধরে ট্রাক চালকদের নেতৃত্বে ‘ফিডম কনভয়’ নামে বিক্ষোভ চলছিল।

বিক্ষোভে অচল হয়ে পড়েছিল দেশটির রাজধানী অটোয়াসহ আরো কিছু এলাকা। এ প্রেক্ষিতে অন্টারিওতে সরকার জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ