আন্তর্জাতিক

সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৩

সোমালিয়ায় হোটেলে বোমা বিস্ফোরণ
সোমালিয়ায় হোটেলে বোমা বিস্ফোরণ

সোমালিয়ার হোটেলে ‘আল-শাবাব’ জঙ্গিগোষ্ঠীর হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। শনিবারের (১৯ ফেব্রুয়ারি) এই হামলায় আরও ১৮ জন গুরুতর আহত। বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন ছিলেন নির্বাচনের প্রার্থী, দুজন ডিস্ট্রিক্ট কমিশনার।

আলজাজিরার খবর বলছে, হামলার দায় স্বীকার করে নিয়েছে অঞ্চলটিতে সক্রিয় ‘আল-শাবাব’ গোষ্ঠী। স্থানীয় নির্বাচন চলাকালে বেলেডওয়েনে এলাকার একটি হোটেলে স্থানীয় রাজনৈতিক মিটিং এ ঘটানো হয় আত্মঘাতী বোমা বিস্ফোরণ।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। এখনও প্রাণহানি বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, সোমালিয়ায় গত বছর নভেম্বরের ১ তারিখে শুরু হওয়া পার্লামেন্টারি নির্বাচন ডিসেম্বরেই শেষ হওয়ার কথা। কিন্তু অভ্যন্তরীণ জটিলতায় সেই তারিখ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ