আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডব

ব্রিটেনের দুই লাখের বেশি মানুষ এখনো বিদ্যুৎবিহীন

ব্রিটেনের দুই লাখের বেশি মানুষ এখনো বিদ্যুৎবিহীন
ব্রিটেনের দুই লাখের বেশি মানুষ এখনো বিদ্যুৎবিহীন

শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিস'র আঘাতে ব্রিটেনের দুই লাখের বেশি মানুষ এখনো বিদ্যুৎবিহীন রয়েছে। শুক্রবার দেশটিতে প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিস আঘাত হানে এবং প্রায় ২০ লাখ মানুষ বিদ্যুতহীন হয়ে পড়ে।

ব্রিটিশ এনার্জি নেটওয়ার্ক এসোসিয়েশন প্রায় ১২ লাখ মানুষের জন্য বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করেছে তবে শনিবার পর্যন্ত দুই লাখ ২৬ হাজার মানুষ বিদ্যুৎবিহীন ছিল। এদের বেশিরভাগই ব্রিটেনের দক্ষিণাঞ্চলের বাসিন্দা। অবশ্য, দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণ ওয়েলসের বহু মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ব্রিটেন ও জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় 'ইউনিসে' লণ্ডভণ্ড হয়েছে সবকিছু। ঘূর্ণিঝড়টির কারণে ইউরোপে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন।

ব্রিটিশ আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইউনিস শুক্রবার অ্যাজোরস দ্বীপপুঞ্জ এলাকা হয়ে ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে। লন্ডনে প্রচণ্ড বাতাসের কারণে বিনোদনকেন্দ্র ‘ও টু অ্যারেনা’র ছাদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় ইউনিসকে কেন্দ্র করে যুক্তরাজ্যে ৪৩৬টি ফ্লাইট বাতিল করা হয়।

ওয়েলস, কর্নওয়েল, ডেভন, সামারসেট, উইল্টশায়ার, হ্যাম্পশায়ার, ডোরসেট এবং ব্রিস্টলে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। ডেভন বন্দরে জাহাজ চলাচল আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ