আন্তর্জাতিক

ভূমিধ্বসে ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১৪৬

ভূমিধ্বসে ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়েছে
ভূমিধ্বসে ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়েছে

ব্রাজিলে শনিবার উদ্ধারকারী দল কাদা ও ধ্বংসাবশেষ থেকে আরো লাশ উদ্ধার করেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৬। এদের মধ্যে ২৬টি শিশু রয়েছে।

উদ্ধারকারী দল পঞ্চম দিনের মতো তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। জীবিতদের উদ্ধারের ক্ষীণ আশা নিয়ে তারা কোদাল ও বেলচা দিয়ে কাদার মধ্যে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে।

ব্রাজিলের রাজধানী থেকে উত্তরে অবস্থিত মনোরম পাহাড়ী শহর পেট্রোপলিসে গত মঙ্গলবার প্রবল বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস দেখা দেয়। শহরের রাস্তাগুলো নদীতে রূপ নেয়।

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ২৪ জনকে উদ্ধার করে।

রিও ডি জেনিরোর পুলিশ শুক্রবার ২১৮ জনের নিখোঁজ থাকার কথা জানিয়েছিল।

প্রেসিডেন্ট জায়ের বলসনারো শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনে যান। তিনি বলেন, শহরটির এতো বেশি ক্ষতি হয়েছে যে একে যুদ্ধ ক্ষেত্র বলে মনে হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ