আন্তর্জাতিক

নাইজেরিয়া সেনাবাহিনীর অভিযানে ৭ শিশু নিহত

নাইজারে নাইজেরিয়া সেনাবাহিনীর বিমান অভিযান
নাইজারে নাইজেরিয়া সেনাবাহিনীর বিমান অভিযান

নাইজেরিয়া সেনাবাহিনীর বিমান অভিযানে প্রতিবেশী দেশ নাইজারে প্রাণ গেলো কমপক্ষে ৭ শিশুর। রোববারের (২০ ডিসেম্বর) এ হামলায় গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন। খবর বিবিসির।

দেশটির মারাদি অঞ্চলে চালানো হয়েছে হামলাটি। সেখানকার গর্ভনর জানান, ঘটনাস্থলেই প্রাণ হারায় ৪ শিশু। বাকিরা হাসপাতালে নেয়ার পথে মারা যায়। সীমান্তবর্তী একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিল ভুক্তভোগী পরিবারগুলো।

নাইজেরিয়ার তরফ থেকে কোনো বিবৃতি না এলেও ধারণা করা হচ্ছে ডাকাতরা ছিল হামলার মূল লক্ষ্যবস্তু। প্রতিবেশী দুই দেশ যৌথভাবে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালায় অঞ্চলটিতে। ২০১৮ সাল থেকে চরমপন্থীদের অনুপ্রবেশ ঠেকাতে দিচ্ছে নিয়মিত টহলও। মাত্র তিন মাস আগেই অঞ্চলটির একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারায় ২৬ শিশু।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ