আন্তর্জাতিক

২১ ফেব্রুয়ারি উদ্ভোধন হচ্ছে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

বহুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট থাকাকালীন নানা বিতর্কের জন্ম দিয়ে সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ হন তিনি। কিন্তু তাতে থেমে থাকেন নি তিনি। ২১ ফেব্রুয়ারি ‘প্রেসিডেন্ট ডে’-তে উন্মোচিত হতে যাচ্ছে ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাপ। সোমবার অ্যাপেলের অ্যাপ স্টোরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে ট্রাম্পের নিজস্ব এই সোশ্যাল মিডিয়া।

গত বছরের অক্টোবরে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, শিগগিরই আসছে ‘ট্রুথ স্যোশাল’ অ্যাপ। এরপরই থেকে আলোচনায় আসে, কেমন হতে চলছে এই অ্যাপটি।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) এর অধীনে চালু হচ্ছে ট্রুথ সোশ্যাল। যা অনেকটা টুইটরের মতোই। অ্যাপটির ডেমোর বেশ কিছু ছবি ইতোমধ্যে সামনে এসেছে।

ডোনাল্ড ট্রাম্প বড় বড় টেকনোলজি সংস্থাগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এরই অংশ হিসেবে জনসাধারণের জন্য প্রকাশ হতে চলছে এটি। বার্তা সংস্থা রয়টার্সকে অ্যাপের সংশ্লিষ্ট কর্মকর্তা বিলি বি. বলেন, আমরা ২১ ফেব্রুয়ারি সোমবার রিলিজ করার জন্য প্রস্তুত আছি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ