আন্তর্জাতিক

পর্যটকদের জন্য আজ থেকে সীমান্ত খুললো অস্ট্রেলিয়া

২১ ফেব্রুয়ারী থেকে অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবে বিদেশীরা
২১ ফেব্রুয়ারী থেকে অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবে বিদেশীরা
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রায় দুই বছর বিদেশিদের জন্য ভ্রমন নিষিদ্ধ ছিলো অস্ট্রেলিয়ায়। এবার সেই নিষেধাজ্ঞা উঠলো। বন্ধ থাকা সীমান্ত খুলে দিলো অস্ট্রেলিয়া সরকার। এতে করে শিক্ষার্থীসহ পর্যটকরা আগের মতোই অস্ট্রেলিয়ায় যেতে পারবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার ২১ ফেব্রুয়ারি বিধিনিষেধ প্রত্যাহার হলো। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ২০২০ সালের মার্চের দিকে অস্ট্রেলিয়ায় প্রবেশে বিদেশিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে স্কট মরিসন সরকার। এতে দেশটির পর্যটনখাতে ব্যাপক লোকসান হয়েছে। সোমবার সিডনি বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট এসে অবতরণ করতে দেখা যায়। শত শত লোক অস্ট্রেলিয়ায় অবতরণ করেন। অস্ট্রেলিয়ায় থাকা প্রিয়জনদের দীর্ঘদিন পর দেখে আপ্লুত হয়ে পড়েন অনেকে। দুই ডোজ টিকা নেওয়া পর্যটকদের কোয়ারেন্টিনে থাকা লাগবে না। যারা এখনও টিকা নেননি তাদেরকে নিজ খরচে হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। সোমবার মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের কথা রয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়া বাদে বাকি রাজ্যে প্রবেশ করতে পারবেন আগতরা। তিন ডোজ টিকা নিয়ে আগামী ৩ মার্চ থেকে সেখানে প্রবেশ করা যাবে।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ