আন্তর্জাতিক

মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে ইইউ'র নিষেধাজ্ঞা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চতুর্থবারের মত মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মিয়ানমার সামরিক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ২২ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। সোমবার ( ২১ ফেব্রুয়ারি) নিষেধাজ্ঞার বিষয়টি ইইউ'র ওয়েবসাইটে দেয়া হয়েছে। মিয়ানমারের সামরিক সরকারের কয়েকজন মন্ত্রী, জাতীয় প্রশাসনিক কাউন্সিলের একজন সদস্য, জাতীয় নির্বাচন কমিশনের কয়েকজন সদস্য এবং সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তারা রয়েছেন। মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে আর্থিক সম্পর্ক অথবা সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এমন প্রতিষ্ঠানগুলো এবারের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। কোম্পানিগুলো হলো এইচটু গ্রুপ, আইজিই (ইন্টারন্যাশনাল গ্রুপ অব এন্ট্রাপ্রেনিউরস), মাইনিং এন্টারপ্রাইজ ১ (এমই ১) এবং মায়নমা অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজ (এমওজিই)। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর চার ধাপে এখন পর্যন্ত ৬৫ জন ব্যক্তি ও ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ