আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যা মামলার দ্বিতীয় দফা শুনানি শুরু

রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের ফাইল ছবি
রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের ফাইল ছবি

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার তৎকালীন অ্যাটর্নি জেনারেল ও বিচার বিষয়ক মন্ত্রী আবু বকর তামবাদু মিয়ানমারের বিরুদ্ধে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা করেন ২০১৯ সালের ১১ নভেম্বর। মামলায় সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ আনেন তিনি। এ মামলার ওপর ওই বছরেরই ১০ থেকে ১২ ডিসেম্বর শুনানি হয়। ওই শুনানিতে মিয়ানমারের পক্ষে দেশটির তৎকালীন স্টেট কাউন্সিলর অং সান সুচি অংশ নেন।

ঐ মামলার দ্বিতীয় দফা শুনানি শুরু হয়েছে সোমবার। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকে জাতিসংঘের ওয়েব টিভিতে এ শুনানি সরাসরি সম্প্রচার করা হয়। এতে গাম্বিয়া ও মিয়ানমারের পক্ষে দুইজন আইনজীবী সশরীরে অংশ নেন।

এতে দেখা যায়, মূলত এই মামলা পরিচালনায় আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করে মিয়ানমারের দায়ের করা আবেদনের ওপর শুনানি হয়।

শুনানিতে অংশ নিয়ে মিয়ানমারের আইনজীবী বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্বিপক্ষীয় প্রক্রিয়া চলছে। গণহত্যার অভিযোগের বিষয়টিও যথেষ্ট তথ্য নির্ভর নয়। ফলে এ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে শুনানির বাস্তবতা নেই।

অন্যদিকে গাম্বিয়ার পক্ষের আইনজীবী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন পর্যন্ত পাওয়া তথ্যে কোনো অগ্রগতি নেই। ২০১৭ সালে গণহত্যার কারণে রাখাইনে যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা এখনও বিদম্যান। যে কারণে রোহিঙ্গারা স্বেচ্ছায় প্রত্যাবাসনে রাজি নন এবং মিয়ানমার যথেষ্ট অনুকূল পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হয়েছে। মূলত গণহত্যার বিচার না হলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব নয়। ফলে এ আদালতে গণহত্যার বিচার অপরিহার্য এবং আদালতের সংশ্লিষ্ট আইন অনুযায়ী পূর্ণ এখতিয়ার আছে।

এ শুনানিতে হাইব্রিড অর্থাৎ আদালতের বিচারক এবং কৌঁসুলিরা সরাসারি আদালতে উপস্থিত হয়ে দায়িত্বপালন করলেও অভিযুক্ত ও সাক্ষীদের অনেকেই ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে অংশ নিচ্ছেন। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শুনানি চলছিল। এ শুনানিতে মিয়ানমারের জান্তা সরকারের প্রধানেরও অংশ নেওয়ার কথা রয়েছে। পরবর্তী শুনানি আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ