আন্তর্জাতিক

ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে শিশুসহ ৬জন নিহত

হিমাচল প্রদেশে আতশবাজির কারখানায় বিস্ফোরণ
হিমাচল প্রদেশে আতশবাজির কারখানায় বিস্ফোরণ

ভারতের হিমাচল প্রদেশের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে শিশুসহ ছয় নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে প্রদেশটির উনা জেলার বাথু বাণিজ্যিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় কারখানায় ৩০-৩৫ জন শ্রমিক সেখানে ছিল। ঘটনাস্থলে ছয়জন নারীর লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহতদের মধ্যে তিন বছরের একটি মেয়েও ছিল। সে তার মায়ের কারখানায় এসেছিল।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।

খবর পেয়ে উদ্ধার অভিযানে নামেন পুলিশসহ দমকল বাহিনীর কর্মীরা।

পুলিশ জানায়, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ